NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

চিন্ময় কাণ্ডে এবার চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসির বদলি


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৫, ১২:৪৭ এএম

চিন্ময় কাণ্ডে এবার চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসির বদলি

চিন্ময় কাণ্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের পর এবার বদলি করা হয়েছে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশ দেন।

কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. আব্দুল করিমকে।

বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে আদালত প্রাঙ্গণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হলো, তখন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? কাদের ইন্ধনে চিন্ময় কৃষ্ণকে তিন ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল? তাঁকে হ্যান্ডমাইক দেওয়া হয়েছিল। প্রিজন ভ্যান থেকে তিনি কীভাবে বক্তৃতা দিলেন? এসব বিষয়ে তদন্ত করার জন্য পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।’

 

নাজিম উদ্দিনের এমন প্রশ্নের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বদলির আদেশ দেন। একই আদেশে কোতোয়ালীর ওসি ফজলুল কাদের চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দরে বদলি করা হয়েছে।

 


 

সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষের দুই দিন পর তার বদলির ঘটনা ঘটল। ওসির বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেন নগর পুলিশের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। 

এর আগে ঘটনার দিন বুধবার রাতে দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খানকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে মন্তব্য ছাপায়, যা বির্তকের সৃষ্টি করে।

পরে সিএমপির আপত্তিতে সেই মন্তব্য সরিয়ে নেয় রয়টার্স।

 


 

নতুন ওসি আবদুল করিম ২০২২ সালের আগস্টে নগর পুলিশের বিশেষ শাখা থেকে নগরীর ইপিজেড থানার ওসি হিসেবে দায়িত্ব পান। সেখানে এক বছরের মাথায় তাকে আবারও নগর পুলিশের বিশেষ শাখায় নেওয়া হয়।