NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী পালিত


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ১১:০৬ পিএম

নিউইয়র্কে সেক্টর কমান্ডার  মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী পালিত

সেক্টর কমান্ডার  মেজর  এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে  নিউইয়র্কের  জ্যাকসন হাইটসে গত ২৪ নভেম্বর ২০২৪, রবিবার  সনধ্যা ৭টায় ।যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায়  সভাপতিত্ব করেন সাংবাদিক মইন ঊদিদন  নাসের এবং  জাতীয় সম্মিলিত ফোরাম - বাংলাদেশ ( জেএসএফ)”র  সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত  সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম,আবদুল আওয়াল,নাসির হোসেন হিরো ও   যুক্তরাষ্ট্র  জেএসডির যুগম সম্পাদক রফিক উল্লাহ  প্রমূখ ।খবর বাপসনিঊজ ।সভায়  বক্তাগন বলেন,

মেজর (অবঃ)এমএ জলিল (জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৪২ - মৃত্যু: ১৯ নভেম্বর, ১৯৮৯) মেজর (অবঃ)এমএ জলিল নামেই বেশি পরিচিত, বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন একজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তা৷ তিনি ১৯৭১ সালে  বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তারপরেও এই মুক্তিযোদ্ধাকে তার প্রাপ্ত সম্মান দেয়নি  কোন সরকার। তিনিই একমাত্র সেক্টর কমান্ডার যিনি দেশ স্বাধীন করেও তার প্রাপ্য সম্মান পাননি বলে সভায় দাবী  করেন ।তবে এ নিয়ে তার আফসোস বা আক্ষেপ ছিলো না। দুনীতিবাজদের দেওয়া সম্মান তিনি লাথি মেরে ফেলে দিয়েছিলেন বলে সভায় দাবী করেন ।