NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

নাম এক, জন্মদিন-জন্মস্থানও একই, ইংল্যান্ড দলে কে এই নতুন রবিনসন


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:৪৮ পিএম

নাম এক, জন্মদিন-জন্মস্থানও একই, ইংল্যান্ড দলে কে এই নতুন রবিনসন

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন জর্ডান কক্স। তার বদলে দলে নেওয়া হয়েছে অলিভার রবিনসনকে। আগামী শনিবার চলতি ক্রাইস্টচার্চ টেস্টের মাঝপথেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি। 

অলিভার রবিনসন নামটা দেখে কৌতূহল জাগতে পারে অনেকের।

কারণ এই নামে ইংলান্ডের একজন পেসার আছেন। তবে নাম একই হলেও তিনি আলাদা। এই রবিনসন পেসার নন, তিনি একজন উইকেটরক্ষক ব্যাটার। 

 

প্রথমবারের মতো ডাক পাওয়া এই উইকেটরক্ষকের পেসারের নাম ছাড়াও মিল আছে অন্য জায়গায়ও।

দুজনেরই জন্ম কেন্টে, দুজনের জন্মদিন ১ ডিসেম্বর।

 

তবে জন্মদিন একই হলেও বয়সে পার্থক্য আছে দুজনের। তিন দিন পর ২৬ বছর পূর্ণ হবে কিপার রবিনসনের, ৩১ হবে পেসার রবিনসনের। আলাদা অন্য জায়গায়ও।

দুজনের মাঝের নাম আলাদা। কিপারের পুরো নাম অলিভার জর্জ রবিনসন, পেসারের নাম অলিভার এডওয়ার্ড রবিনসন।

 

পেসার রবিনসন ২০ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৭৬টি। সবশেষ খেলেছেন তিনি এই বছরের শুরুতে ভারত সফরে। চলতি সিরিজের স্কোয়াডে তার জায়গা হয়নি।

 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৮ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরিতে কিপার রবিনসনের রান ৩৭.২৬ গড়ে ৪ হাজার ১৭৪। ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫৩ গড় প্রায় ২ হাজার রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ৮৬.২২!