NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:২৬ এএম

জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। প্রধান উপদেষ্টাও বলেছেন জাতির একতা চান। ছাত্র-জনতা, হিন্দু-মুসলিম সবার মধ্যে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন।

 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে আরো ছিলেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

বৈঠকে চট্টগ্রামের বিষয় নিয়ে বৈঠকে আলাপ হয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব। তিনি জানান, প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে বলেছেন।

 

চট্টগ্রামের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রেসসচিব বলেন, ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছেন বলেও জানান তিনি।