NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ১২:৪২ এএম

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকায় চার প্লাটুন ও চট্টগ্রামে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে খুদে বার্তায় বলা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

একই কারণে চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি।

 

সোমবার রাতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছে সনাতনী জাগরণ মঞ্চের ভক্তরা। পরে তারা শাহগবাগে গিয়ে জড়ো হলে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।

তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করছে তার অনুসারীরা।