NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শাহরুখকে খুনের হুমকি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১০:২৮ পিএম

শাহরুখকে খুনের হুমকি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

শাহরুখ খানকে খুনের হুমকি দেয়া সেই আইনজীবী রীতিমতো চালিয়েছেন কিং খানের উপর! অনলাইনে প্রতিনিয়ত শাহরুখ খানের তথ্য সংগ্রহ করে বেশ পাকাপোক্ত হয়েই হুমকি দিয়েছেন। তবে শেষ রক্ষা হয়নি। এখন পুলিশের কাস্টডিতে সেই ব্যক্তি। আর এই ঘটনার অনুসন্ধানে বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ তথ্য।

 

কিছুদিন আগে শাহরুখ খানকে খুনের হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। তার নাম ফয়জান খান। হুমকির সঙ্গে ৫০ লাখ টাকাও দাবি করেন তিনি। এবার জানা গেল সেই ফয়জান খান অনলাইনে রীতিমতো নজরদারি চালিয়েছেন কিং খানের উপর! শুধু শাহরুখই নয়, তার গোটা পরিবারের তথ্য নিতো ফয়জন।

এমন তথ্যই তদন্ত চলাকালীন উঠে এসেছে।

 

শাহরুখ খানকে হুমকি দেওয়া এবং চাপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা করার জন্য রায়পুরের আইনজীবী ফয়জান খানকে গ্রেপ্তার করা হয়েছে আগেই। এখন পুলিশের জেরায় উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ফয়জান খান অনলাইনে রীতিমত পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে।

তার নিরাপত্তার তথ্য জোগাড় করেছেন। ফয়জানের যে দ্বিতীয় মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল বান্দ্রা পুলিশ সেখান থেকেই এই তথ্যগুলো জানা গেছে। আপাতত ফয়জান খান অর্থাৎ সেই অভিযুক্ত আইনজীবী আগামী ১০ দিনের জন্য জেল হেফাজতে থাকবেন। যদিও জিজ্ঞাসাবাদে ফয়জান খান নানা মনগড়া, ভুলভাল উত্তর দিয়েছেন এক এক সময় এক এক রকমের যে তিনি কেন শাহরুখ এবং তাঁর ছেলের এত তথ্য জোগাড় করছিলেন।

 

বান্দ্রা পুলিশের কাছে শাহরুখের উদ্দেশে প্রথম হুমকি ফোনটি আসে।

ফয়জান নাকি একটি মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে বান্দ্রা পুলিশের ল্যান্ডলাইন নম্বর জোগাড় করেছিলেন। গত ৩০ অক্টোবর একটি ফোন কেনেন তিনি। সেই ফোন ব্যবহার করে পরের দিনই হুমকি দেন ফয়জান। যদিও ফয়জান খান নামের ওই আইনজীবীর দাবি, কিছু দিন আগেই তার ফোন চুরি হয়। তাই তার ফোন নিয়ে কে বা কারা এ ঘটনা ঘটাচ্ছেন, তা তিনি জানেন না বলে দাবি করেছেন। তার বয়ান খতিয়ে দেখলেও এর সত্যতা এখনো খুঁজে পায়নি মুম্বাই পুলিশ।

 

জানা গেছে, ফয়জান আইনজীবী বিষ্ণোই সম্প্রদায়েরও ঘনিষ্ঠ। আর বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে অনবরত। সম্প্রতি আলোচিত রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকেও হত্যা করেছে এই গ্যাংয়ের সদস্যরা। এরপর থেকেই জীবন নিয়ে শঙ্কায় রয়েছে সালমান খানও। কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে অভিনেতাকে। সালমানের সঙ্গে হুমকির মুখে রয়েছেন তার ঘনিষ্ঠজনরাও। অভিনেতার ঘনিষ্ঠ মানুষদেরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং।