NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৬ এএম

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নিতে কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং আজ বুধবার রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

এর আগে কানাডার হাইকমিশনার বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে কানাডার নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং পরীক্ষিত বন্ধু।

 


 

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি ভৌত অবকাঠামো ও যোগাযোগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। এ সময় দু’দেশের বাণিজ্য -বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন তিনি। 

বাংলাদেশ ও কানাডার জনগণের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি কানাডার নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দু’দেশের বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে কানাডার নতুন হাইকমিশনার অজিত সিং বলেন, ‘বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তার দেশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।’ নতুন হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।