NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মেসি-মার্তিনেজ নৈপুণ্যে জয়ে ফিরল আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:২০ এএম

মেসি-মার্তিনেজ নৈপুণ্যে জয়ে ফিরল আর্জেন্টিনা

লাউতারো মার্তিনেজের দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির দল।

বুয়েন্স আয়ারসে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ১–০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেজ।

 

 

বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ধাক্কা সামলে জয়ের আশায় ঘরের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যদিও বার বার আক্রমণে উঠেও খেই হারিয়ে ফেলছিল মেসি-মার্তিনেজরা। বিরতির আগ পর্যন্ত ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোল করতে পারেনি তারা। 

বিরতির পর ৫৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।

বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। 

 

এই গোলে এসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানের সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে (৫৮) ভাগ বসিয়েছেন মেসি। 

তবে ম্যাচে কোনো উল্ল্যেখযোগ্য আক্রমণই করতে পারেনি পেরু।

৬৬তম মিনিটে জানলুকা লাপাদুলা ও ৭৫তম মিনিটে সের্হিও পেনা দূর থেকে শট নিলেও, কোনোটাই লক্ষ্যের ধারেকাছেও ছিল না।

 

বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।