NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ইউএসএইডের সহযোগিতা চান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৪, ০৩:৫৪ পিএম

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ইউএসএইডের সহযোগিতা চান উপদেষ্টা

দেশের কৃষি যান্ত্রিকীকরণে কারখানা স্থাপন, কৃষি গবেষণা ও কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ইউএসএইডের সহযোগিতা চেয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার রাজধানীর সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে  ইউএসএইডের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ( অব.)। 

সাক্ষাতকালে কৃষি উৎপাদন বৃদ্ধি, বীজ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষি পণ্যের বাজারজাতকরণ, কৃষি যান্ত্রিকীকরণে কারিগরি সহযোগিতা, জলবায়ু, গবেষণা ও রোহিঙ্গাসহ বিবিধ বিষয় আলোচনা করা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড জে এসচলিম্যান।

 

সাক্ষাৎকালে কৃষি উৎপাদন বৃদ্ধি, বীজ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষি পণ্যের বাজারজাতকরণ, কৃষি যান্ত্রিকীকরণে কারিগরি সহযোগিতা, জলবায়ু, গবেষণা ও রোহিঙ্গাসহ বিবিধ বিষয় আলোচনা করা হয়। 

ইউএসএইড বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের কৃষি উন্নয়নে তাদের গৃহীত প্রকল্প ও দেশের কৃষি বিষয়ে পরিকল্পনাধীন বিভিন্ন  প্রকল্প সম্পর্কে কৃষি উপদেষ্টাকে অবহিত করেন। দেশের কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সংস্থাটি কাজ করতে আগ্রহী বলে প্রতিনিধিদল জানায়।

প্রতিনিধিদল জানায়, বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের কৃষি খাতে বীজ, কৃষি পণ্য বিপণন, উন্নত চাষাবাদ প্রযুক্তি বিষয়ে ধারাবাহিকভাবে সংস্থাটি কাজ করছে।

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষিখাত টেকসই করা, প্রশিক্ষণের মাধ্যমে কৃষিখাতে কর্মরত নারীদের আরও দক্ষ করে নারী ক্ষমতায়নে সংস্থাটি কাজ করছে বলেও সংস্থাটি জানায়।

 

কৃষি উপদেষ্টা বাংলাদেশে ইউএসএইডের সহযোগিতা আরও বৃদ্ধির জন্য প্রতিনিধিদলের মাধ্যম সংস্থাকে বলেন। কৃষি খাতে বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকল্প বাস্তবায়নের জন্য উপদেষ্টা সংস্থাটির প্রশংসা করেন। 

উপদেষ্টা দেশের কৃষি যান্ত্রিকীকরণে কারখানা স্থাপন, কৃষি গবেষণা ও কৃষি পণ্য রপ্তানি বাড়াতে সংস্থাটি সহযোগিতা চান।

এসময় ইউএসএইড ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।