NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৪ এএম

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এতে একজন আহত হয়েছেন। সোমবার ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে মোবেলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।  

নিহতের নাম মোহাম্মদ খোরশেদ আলম (৩২)। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গুমানমর্দ্দনে। তার বাবার নাম মুহাম্মদ শাহ আলম। ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালে খোরশেদের মরদেহ রাখা হয়েছে। 

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নিহতের এলাকার বাসিন্দা মুহাম্মদ মাহফুজ। তিনি জানান, ওমান রাইস ভেজিটেবল মার্কেটে কাজ করতেন খোরশেদ। দুর্ঘটনার পর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।  

 

আহতের নাম মুহাম্মদ সুমন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ছাদেক নগর এলাকায়। সুমনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা চলছে।