NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

নতুন বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার-প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৯:০০ এএম

নতুন বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার-প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার ভিত্তিতে। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, ১০০ দিন আগে ১৫০০ ছাত্র-জনতাকে হত্যা করেছে বিগত রেজিম। প্রায় ২০ হাজার মানুষ আহত হয়েছেন।

যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন আজ এই আন্তর্জাতিক সমাবেশে তাদের প্রতি সম্মান জানাতে চাই। 

 

তিনি বলেন, আমাদের দেশ তারুণ্যনির্ভর। দেশের ১৭ কোটি মানুষের অর্ধেকের বয়সই ২৭ বছরের কম। এটা সৃজনশীলতায় আমাদের দেশকে খুবই শক্তিশালী করেছে।

টেকসই উন্নয়নে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের তরুণদের। 

 

প্রধান উপদেষ্টা বলেন, এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে উঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে।

যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না। সবার মধ্যে সমানভাবে বণ্টন হবে।

 

বিদেশী অতিথিদের ঢাকার রাস্তাগুলো ঘুরে দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ঢাকার রাস্তায় ঘুরে দেখুন, রাস্তাগুলোর দেয়ালে তরুণদের স্বপ্ন ও আবেগের রঙিন চিত্রগুলো আপনাদের মুগ্ধ করবে। এটি কোনো পরিকল্পিত প্রচেষ্টা নয়, বরং একটি স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।

অধ্যাপক ইউনূস তার বক্তব্য শেষ করেন এই আশাবাদ দিয়ে, ‘মানবজাতি যা চায়, তা অর্জন করতে পারে।

কেবল আমাদের যথেষ্ট প্রচেষ্টা চালাতে হবে’। বক্তব্যের শেষে তিনি কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।