NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৯ এএম

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা।

সাক্ষাৎ শেষে হুমায়ুন কবীর বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম।

অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে বলে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া।

 

 

হুমায়ুন কবির বলেন, দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসাবে বিবেচনা করে, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। 

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৫ বছর পর গত ৯ নভেম্বর শনিবার লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবীর।
পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার।