NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

হারা ম্যাচে মাঠেই ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ১০:২৬ এএম

হারা ম্যাচে মাঠেই ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। হারা ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে চটেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। 

ঘটনার শুরু ম্যাচের ৩৩ মিনিটে। এ সময় একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে।

এ চার মিনিট পর মেসি প্রতি আক্রমণে ওঠার সময় আবারও ফাউল করেন আলদেরেতে। এ ফাউলের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। দারোঙ্কো তখন তাকে কার্ড দেখালে মোট দুটি হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হতো আলদেরেতেকে। 

 

১

তবে রেফারির ব্যাপারটা ভালো ভাবে নেননি মেসি।

বিরতির সময় নিকোলাস ওতামেন্দিকে সঙ্গে নিয়ে মাঠেই রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। ওই সময় রেফারির দিকে আঙুল উঁচিয়ে কড়াভাবে কথা বলতে দেখা যায় তাকে। 

 

এরপর সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে রেফারিকে সরাসরি কিছু বলেননি তিনি।

স্কালোনি বলেছেন, ‘অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

 

অবশ্য আলদেরেতের লাল কার্ড না খাওয়ায় কপাল পুঁড়েছে আর্জেন্টিনার।

তার ৪৭ মিনিটে হেড থেকে করা গোলেই জিতেছে প্যারাগুয়ে।