NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ইনিংসে ১০ উইকেট নিয়ে বিরল কীর্তি ভারতীয় পেসারের


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০৭:৫৮ পিএম

ইনিংসে ১০ উইকেট নিয়ে বিরল কীর্তি ভারতীয় পেসারের

বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন আনশুল কাম্বোজ। রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ ‍উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন হরিয়ানার পেসার।

ইতিহাস গড়ার হাতছানি নিয়েই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন আনশুল।

লাহিলের বানসি লাল ক্রিকেট স্টেডিয়ামও তাকে হতাশ করেনি। প্রথম শ্রেণির ম্যাচে গত দুই দিনে কেরালার ৮ ব্যাটারকে ফেরান ২৩ বছর বয়সী পেসার। আজ ইহিতাস গড়ার সুযোগ পেয়ে তা কাজেও লাগিয়েছেন তিনি। কেরালার বাকি দুই ব্যাটারকে আউট করে রেকর্ড বইয়ে নাম তুলেন।
তার বোলিং ফিগার দাঁড়ায় ৩০.১-৯-৪৯-১০। যা হরিয়ানার হয়ে সেরা। আগের সেরা ছিল জগিন্দর শর্মার। ২০০৪-০৫ মৌসুমে বিদর্ভর বিপক্ষে ২৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পেসার।

 

আনশুলের আগে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলার বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি (১৯৫৫-৫৬ মৌসুম) ও রাজস্থানের পেসার প্রদীপ সুন্দরাম (১৯৮৫-৮৬ মৌসুম) । আর সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ষষ্ঠ ভারতীয় বোলার। বাকি তিনজন হচ্ছেন- লেগ স্পিনার সুভাষ গুপ্তে, পেসার দেবাশিষ মোহান্তি ও কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে।

১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেন ভারতের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে কুম্বলেল আগে পরে আরও দুই বোলার এই কীর্তি গড়েছেন।

তারা হচ্ছেন ইংল্যান্ডের লেগস্পিনার জিম লেকার ও নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।