NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না সরকার - পররাষ্ট্র মন্ত্রণালয়


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৬ পিএম

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না সরকার - পররাষ্ট্র মন্ত্রণালয়

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে দেশটির গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, অন্তর্বর্তী সরকার তা পছন্দ করছে না। এ বিষয়ে ভারতকে অবহিত করা হলেও তাদের তরফ থেকে কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত বিফ্রিংয়ে এসব জানান তিনি।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিচ্ছেন- সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ‘তিনি (শেখ হাসিনা) ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের তরফ থেকে অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে। অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বা বিবৃতি দিতে না পারেন। তবে ভারত থেকে কোনো উত্তর পায়নি বাংলাদেশ।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের কতজন সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন- সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বলেও জানান তিনি।

 

jagonews24

এখন পর্যন্ত ড. ইউনূসর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে ৪৮ শুভেচ্ছা বার্তা পেয়েছে বলেও জানান তৌফিক হাসান।

 

ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসাপ্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক।