NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ছিটকে গেলেন রাসেল, ফিরলেন নিষিদ্ধ থাকা আলজারি


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ০৩:২৪ পিএম

ছিটকে গেলেন রাসেল, ফিরলেন নিষিদ্ধ থাকা আলজারি

গোড়ালির চোটে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন আন্দ্রে রাসেল। রাসেল না থাকায় দলে নেওয়া হয়েছে পেস অলরাউন্ডার শামার স্পিঙ্গারকে। দলে ফিরেছেন শৃঙ্কলাভঙ্গের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ থাকা আলজারি জোসেফও।

অনেকদিন পর দলে ফিরে মাত্র একটি ম্যাচ খেলেছেন অলরাউন্ডার রাসেল।

৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৭ বলে ৩০ করেন। সেই ম্যাচেই গোড়ালির চোটে আক্রান্ত হন তিনি। দ্বিতীয় ম্যাচে ছিলেন না একাদশে। 

 

সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা।

সিরিজ নিশ্চিত করতে সেন্ট লুসিয়ায় সিরিজের বাকি তিন ম্যাচই জিততে হবে। বৃহস্পতি, শনি ও রবিবার হবে সিরিজের শেষ তিন ম্যাচ। অথচ গুরুত্বপূর্ণ ম্যাচে এই অলরাউন্ডারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। 

 

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হাইন্ডস, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।