NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

উপদেষ্টা হওয়ার জন্য অহরহ ফোন আসছে, আমার আগ্রহ নেই : হিরো আলম


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০৯ এএম

উপদেষ্টা হওয়ার জন্য অহরহ ফোন আসছে, আমার আগ্রহ নেই : হিরো আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার জন্য অহরহ ফোন পাচ্ছেন বলে জানিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে উপদেষ্টা হওয়ার জন্য তার আগ্রহ নেই বলে জানিয়েছেন।

হিরো আলম বলেন, কেউ আমাকে যদি সহযোগিতা করতেন, সাহস দিতেন, তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। ইতোমধ্যে অহরহ কল আসছে।

বলছে আমরা উপদেষ্টা হিসেবে আপানাকে দেখতে চাই।

 

সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি।

‘হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন দাবি তোলা হচ্ছে জানিয়ে হিরো আলম বলে, গত দুদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমাকে ফোন দিচ্ছেন। আমাকে নিয়ে পোস্ট করে বলা হচ্ছে, মোস্তফা সরয়ার ফারুকীর চেয়ে হিরো আলম অনেক ভালো আছে।

ফারুকী যদি হতে পারে, হিরো আলম কি দোষ করল?

 


 

হিরো আলম কথা বলতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। এগুলোই তো জনগণ চায়। ফারুকী ভাই কী হিসেবে উপদেষ্টা হলেন? প্রশ্ন রাখেন হিরো আলম।

তিনি বলেন, ভিপি নুর (নুরুল হক নুর) ভাই, আন্দালিব রহমান পার্থ ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এ রকম আরো যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে (উপদেষ্টা) হতে পারতেন।

 

তিনি বলেন, দেশের কোনো জায়গায় দুর্যোগ হলে তাকে (ফারুকী) আমি এক পোটলা মুড়ি নিয়ে গিয়ে পাশে দাঁড়াতে দেখিনি। কোথাও একটা লোক বিপদে পড়লে তাদের প্রতিবাদমূলক কথা বলতে দেখিনি। কারণ তারা জানেন যদি দেশের মানুষের জন্য কথা বলেন, তাহলে তাদের নাটক-সিনেমা বন্ধ করে দেবে।

বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে হিরো আলম বলেন, আজ পাঁচ বছরের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ চলে গেলে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পেটাচ্ছে। না হলে জেলখানায় ভরছে।

আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপিকে পেটাচ্ছে, জেলে ভরছে। তাহলে রাজনীতি যারা করেন তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা হয়ে গেছে।