NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

চীন-মার্কিন চলচ্চিত্র বিশ্বের শীর্ষ দু'টি বাজার


আন্তর্জাতিক: প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ এএম

চীন-মার্কিন চলচ্চিত্র বিশ্বের শীর্ষ দু'টি বাজার

 

 


২০তম চীন-আমেরিকান চলচ্চিত্র উৎসব এবং চীন-আমেরিকান টেলিভিশন উৎসব ৮ তারিখে লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে। চীনা এবং আমেরিকান চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের ৭শত জনেরও বেশি প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠান এবং ‘গোল্ডেন অ্যাঞ্জেল অ্যাওয়ার্ড’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং একটি ভিডিও বক্তৃতায় বলেছেন যে, বিশ্বের শীর্ষ দুটি চলচ্চিত্র বাজার হিসাবে চীন-মার্কিন চলচ্চিত্র এবং টেলিভিশন সহযোগিতা ফলপ্রসূ এবং এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। চীন শুধুমাত্র সক্রিয়ভাবে উচ্চ-মানের ফিল্ম তৈরি করছে তা নয়, বরং বিশ্বের অসামান্য সভ্যতার অর্জনগুলোকেও প্রতিফলিত করে। তবে তার উচ্চ-স্তরের উন্মুক্তকরণ ব্যবস্থা এবং প্রক্রিয়াগুলোকে উন্নত করছে এবং সংস্কৃতি, টেলিযোগাযোগের ও ইন্টারনেট ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে উন্মুক্তকরণের  সম্প্রসারণ করছে এবং সকল দেশকে অসামান্য সাংস্কৃতিক পণ্যের জন্য বিশাল বাজারের সুযোগ প্রদান করছে।

শিয়ে ফেং জোর দিয়ে বলেছেন যে, যতক্ষণ না চীন ও যুক্তরাষ্ট্র একে অপরকে সঠিকভাবে বুঝতে পারবে, ততক্ষণ তারা পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতার মাধ্যমে একে অপরের সাথে থাকার সঠিক উপায় খুঁজে পাবে না।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার ক্যাথরিন ব্যাজার একটি ভিডিও বক্তৃতায় বলেছেন যে, চীন-মার্কিন চলচ্চিত্র উৎসব বিগত ২০ বছরে দুই দেশ ও জনগণের মধ্যে আদান-প্রদানে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং এর নির্মাণকেও প্রচার করেছে। ‘প্রতি বছর, আমি এটা দেখে আনন্দিত যে, সাংস্কৃতিক সৃজনশীলতা সম্পর্কে দুই জনগণের অভিন্ন অনুভূতির সাহায্যে, চীন-মার্কিন চলচ্চিত্র উৎসব বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে বাধা দূর করে, যাতে মানুষ একসাথে বসে শিল্পে বৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করতে পারে। 

বর্তমান চীন-মার্কিন চলচ্চিত্র উৎসব এবং চীন-যুক্তরাষ্ট্র টেলিভিশন উৎসবের সময় চীন ও যুক্তরাষ্ট্রের প্রাসঙ্গিক উদ্যোগ ও প্রতিষ্ঠানগুলো ফোরাম, স্ক্রিনিং এবং অন্যান্য কার্যক্রমের আয়োজন করবে। চীনা ও আমেরিকান চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রতিনিধিরা সহযোগিতা করবে এবং মত বিনিময় করবে। লস এঞ্জেলেস কাউন্টি সরকার নভেম্বরকে চীনা-আমেরিকান চলচ্চিত্র উৎসব এবং টিভি উৎসব মাস হিসেবে ঘোষণা করেছে।

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।