NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

কৃষি উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫৫ এএম

কৃষি উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে রাজধানীর সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার (ভারপ্রাপ্ত) মিজ নার্ডিয়া সিম্পসন। 

সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, কৃষি পণ্য রপ্তানি, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা, কৃষি খাতের দক্ষ শ্রম শক্তি রপ্তানি ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

হাইকমিশনারকে কৃষি উপদেষ্টা বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বাড়ানো সম্ভব।

বিশেষ করে শাক সবজি, আম এসব রপ্তানি বাড়ানো যায়। অস্ট্রেলিয়ার কৃষিখাতের পরিধি অনেক, আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা যেতে পারে।

 


 

উপদেষ্টা কৃষি বিষয়ে গবেষণা জোরদারে অস্ট্রেলিয়াকে গবেষকদের বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ দিতে প্রতিনিধিদলকে আহ্বান জানান। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণেও সহযোগিতা আশা করেন।

 

মিয়ানমার হতে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিছু সংখ্যক রোহিঙ্গাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার জন্যও বলেন উপদেষ্টা।

হাইকমিশনার কৃষি পণ্য আমদানিতে তার দেশের আগ্রহের কথা জানিয়ে নির্দিষ্ট প্রটোকল মেনে পরিশোধন করে পণ্যের মান নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। তিনি কৃষি গবেষণা ও কারিগরি প্রশিক্ষণে আরো সহযোগিতা বাড়ানোর কাজ করবেন বলে জানান।