NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ধবলধোলাইয়ের পর ‘বিশেষ ক্ষমতা’ হারাচ্ছেন গম্ভীর


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১০:২৩ এএম

ধবলধোলাইয়ের পর ‘বিশেষ ক্ষমতা’ হারাচ্ছেন গম্ভীর

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সমালোচনা চলছেই। দলের বাজে পারফরম্যান্সের খেসারতও দিতে হচ্ছে তাকে। বিসিসিআই তার ক্ষমতা সীমিত করতে পারে বলে সংবাদ প্রকাশ করছে ভারতের সংবাদমাধ্যম। 

ভারতের কোচ হওয়ার সময় গম্ভীর যেসব শর্ত জুড়ে দেন, তার একটি ছিল দল নির্বাচনে তার মতামতকে গুরুত্ব দিতে হবে।

কোচ হওয়ার পর গম্ভীরকে বাড়তি সেই সুবিধা দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় যা সুবিধা পাননি, তা-ই পেয়েছিলেন তিনি।অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে তার জোরাজুরিতেই হার্ষিত রানা ও নীতীশ রেড্ডিকে দলে নিয়েছে ভারত। 

 

জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজে অগ্নিপরীক্ষা দেবেন গম্ভীর।

এই সিরিজ না জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করবে ভারত। এমনটা হলে এর পরের সিরিজ থেকে কেড়ে নেওয়া হবে গম্ভীরের ক্ষমতা। সে ক্ষেত্রে দল নির্বাচনে আর গ্রাহ্য করা হবে না তার মতামত। নির্বাচকদের ওপরেই ভরসা করতে হবে তাকে।