NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সারদায় প্রশিক্ষণরত আরো ৫৮ এসআইকে অব্যাহতি


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ০৯:১৬ পিএম

সারদায় প্রশিক্ষণরত আরো ৫৮ এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরো ৫৮ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা যায়। এ নিয়ে ৪০তম এসআই ব্যাচের মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।

সোমবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) ইনামুল হক সাগর।

 

 

তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে ৪০তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

অব্যাহতির আদেশ কবে হয় জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে বলছি মানে এটা আজই হয়েছে।’

এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন ও ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৯ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। ক্লাসে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

 

পুলিশ একাডেমির তথ্যমতে, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর এই ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ  শুরু হয়েছিল। এ বছরের ৪ নভেম্বর (আজ) এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল।