NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ঢাকা-আদ্দিস আবাবা রুটে সরাসরি ফ্লাইট চালু


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:৪৮ পিএম

ঢাকা-আদ্দিস আবাবা রুটে সরাসরি ফ্লাইট চালু

আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা রুটে উদ্বোধনী ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৯০০০ ড্রিমলাইনার, ফ্লাইট ইটি ৬৭৮ সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশের রানওয়ে স্পর্শ করে। এসময় একটি জল কামান স্যালুট ফ্লাইটটিকে স্বাগত জানায়।

ঢাকা থেকে ফিরতি ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে আদ্দিস আবাবার  উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এ ছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।

 

ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচার ইথিওপিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বেবিচক চেয়ারম্যান ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রতিনিধিদলকে স্বাগত জানান।

 


 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
 
প্রধান অতিথি তার বক্তৃতায় বেবিচক চেয়ারম্যান বলেন, ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার শীর্ষস্থানীয় ক্যারিয়ার হিসাবে স্বীকৃত এবং বাংলাদেশে এর প্রবেশ দেশের এভিয়েশন শিল্পের এক নতুন দিগন্তের উন্মোচন হলো। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে আমি আশাবাদী।


 


 তিনি আরো বলেন, এই অংশীদারিত্ব বিভিন্নভাবে নতুন সুযোগের দরজা খুলে দেবে এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও আফ্রিকার মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলবে।

 

তিনি ইথিওপিয়াকে আফ্রিকার প্রবেশদ্বার উল্লেখ করে বলেন, এর মাধ্যমে আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার দেশগুলোর সাথে যোগাযোগে আরো সহজ হবে যা আমাদের ভ্রমণ ও বাণিজ্যের সুযোগকে আরো প্রসারিত করবে।

এ সময় আরো বক্তব্য দেন ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু, ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচার, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের  নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এবং বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন।