NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে -আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:৪৭ পিএম

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে -আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। এ জন্য আমাদের সরকার এক কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে এক কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে সরকার। পার্টটাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ দেবে সরকার। সরকারের সব কাজের জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’

এ সময় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা তৈরি হতে যুব উন্নয়ন অধিদপ্তর ঋণ দেবে। সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে নানা পদক্ষেপ নেওয়া হবে।

 

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এবারের যুব মেলায় সারাদেশ থেকে আসা ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য নিয়ে বসেছেন।