NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ১২:২৪ পিএম

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ১০(১) নম্বর ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার জহরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্রসমূহ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ।

 

গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মুহাম্মদ মইনউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরই মধ্য দিয়ে তৃতীয়বারের মতো কোনো কমিশন মেয়াদ পূর্তির আগে পদত্যাগ করেছে।