NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফিনল্যান্ড ও চীনের ফার্স্ট লেডিদের চা-চক্র


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৩:১৮ পিএম

ফিনল্যান্ড ও চীনের ফার্স্ট লেডিদের চা-চক্র

 

চীনের ফার্স্ট লেডি মাদাম পেং লি ইউয়ান গত (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ে ফিনল্যাণ্ডের ফার্স্টলেডি মাদাম সুজান ইনেস-স্টাবের সম্মানে চা-চক্রের আয়োজন করেন। 

মাদাম পেং এ সময় বলেন, চীন ও ফিনলাণ্ডের দীর্ঘ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। আগামী বছর দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। দু’পক্ষ শিল্প ও বরফ-তুষার ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করে, অব্যাহতভাবে দু’দেশের জনগণের মধ্যে মৈত্রী বাড়ানোর প্রত্যাশা করেন তিনি। এ ছাড়া তিনি মাদাম সুজানের জন-কল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে চীনের উন্নয়ন ফলাফল তুলে ধরেন।

মাদাম সুজান, পেং লি ইউয়ানের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। দীর্ঘকাল ধরে বিশ্বে নারী ও শিশুদের কল্যাণের জন্য মাদাম পেংয়ের কার্যক্রমের উচ্চ মূল্যায়ন করেন। তিনি অধিকতরভাবে ফিনলাণ্ড-চীন সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ বিনিময় বাড়িয়ে দু’দেশের মৈত্রী গভীরতর করার জন্য শক্তিশালী অবদান রাখার প্রত্যাশা করেন। 

সূত্র:প্রেমা-হাশিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।