NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৯:০৩ এএম

অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, গাজায় এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অস্থায়ী বিরতি প্রস্তাবকে দলটি প্রত্যাখ্যান করেছে এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে অনড় রয়েছে। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংগঠনটির জ্যেষ্ঠ নেতা তাহের আল-নানু এএফপিকে বলেন, ‘যুদ্ধের মধ্যে সাময়িক বিরতির ধারণা, যা পরবর্তীতে ফের আক্রমণের জন্য পথ খুলে দেয়—এ বিষয়ে আমাদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে। হামাস যুদ্ধের স্থায়ী অবসান চায়, সাময়িক বিরতি নয়।

 

এর আগে একজন সূত্র বুধবার এএফপিকে জানান, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীরা হামাসের কাছে এক মাসের কম সময়ের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেবে বলে আশা করা হচ্ছে।


 

প্রতিবেদন থেকে আরো জানা যায়, কাতারের প্রধানমন্ত্রী, মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া ও সিআইএ পরিচালক বিল বার্নসের মধ্যে দোহায় অনুষ্ঠিত বৈঠক সোমবার শেষ হয়েছে। সেখানে ‘স্বল্পমেয়াদি’ যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যা ‘এক মাসের কম’ হতে পারে।

সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি আরো জানায়, প্রস্তাবে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় সহায়তা বৃদ্ধির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

সূত্রটির মতে, ‘মার্কিন কর্মকর্তাদের ধারণা, যদি একটি স্বল্পমেয়াদি চুক্তি করা যায়, তাহলে তা স্থায়ী সমঝোতার পথ তৈরি করতে পারে।’


 

তবে হামাসের নেতা তাহের জানান, তারা এ ধরনের কোনো প্রস্তাব এখনো পাননি, পেলে তারা প্রতিক্রিয়া জানাবেন। পাশাপাশি তিনি হামাসের কয়েক মাস ধরে করা দাবিগুলো ফের উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে, ‘স্থায়ী অস্ত্রবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, বাস্তুচ্যুতদের ফেরত, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা ও একটি কার্যকর বন্দি বিনিময় চুক্তি।’