NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

হাঙ্গেরিতে কেইনদের দুঃস্বপ্নের রাত


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫৪ পিএম

>
হাঙ্গেরিতে কেইনদের দুঃস্বপ্নের রাত

নেশনস লিগে শুরুটা দুঃস্বপ্নের মতো হল ইংল্যান্ডের। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় হাঙ্গেরির বিপক্ষে ১-০ গোলে হেরে গেছেন হ্যারি কেইনরা। দ্বিতীয়ার্ধে ডমিনিক সবোজলাইয়ের একমাত্র পেনাল্টি গোলে ৬০ বছর পর ইংলিশদের ধয়াশায়ী করেছে হাঙ্গেরি।

ম্যাচের ঘড়ির কাঁটা তখন এক ঘণ্টা ছুঁই ছুঁই। রিস জেমস বদলি হিসেবে মাঠে নামার তখন মিনিট দুয়েকও হয়নি, তার মধ্যেই কাণ্ডটা ঘটিয়ে বসলেন এই চেলসি ডিফেন্ডার। বক্সের মাঝে হাঙ্গেরির জল্টস নাজিকে ফাউল করে বসলেন তিনি, আর সেখান থেকে পাওয়া পেনাল্টিতে বল জালে জড়াতে কোনো ভুল করেননি স্বাগতিক ফরোয়ার্ড সবোজলাই। ৬০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ড আর গোলটি শোধ দিতে পারেনি। ফলে হার দিয়েই শুরু হল ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডের নেশনস লিগ মিশন।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ম্যাচজুড়ে গোলের পরিষ্কার বেশকিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ইংলিশ ফরোয়ার্ডরা। ইংল্যান্ডের হয়ে এদিন অভিষেক হয়েছিল ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড জ্যারড বোয়েন এবং লেস্টার সিটি ডিফেন্ডার জেমস জাস্টিনের।

ম্যাচ শেষে হারের অজুহাত হিসেবে গরমকে কাঠগড়ায় তুলেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট, ‘গরম একটা ফ্যাক্টর ছিল। সেটা খেলোয়াড়দের শক্তি অনেকখানি কেড়ে নিয়েছে।’

নেশনস লিগে শনিবার রাতের ম্যাচগুলোর ফলাফল

হাঙ্গেরি ১ - ০ ইংল্যান্ড

ইতালি ১ - ১ জার্মানি

আর্মেনিয়া ১ - ০ আয়ারল্যান্ড

ফিনল্যান্ড ১ - ০ বসনিয়া এন্ড হার্জেগোভিনা

মন্টেনেগ্রো ২ - ০ রোমানিয়া

লিথুয়ানিয়া ০ - ২ লুক্সেমবার্গ

তুরস্ক ৪ - ০ ফারো আইল্যান্ডস