NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ১২:৩২ পিএম

পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রীলঙ্কার হাইকমিশনার এইচ ই ধর্মপাল বীরাক্কোদি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও অগ্রাধিকারসমূহের রূপরেখা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো ক্ষেত্র নিয়ে আলোচনার নিমিত্তে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুষ্ঠানের গুরুত্বের ওপর জোর দেন।

হাইকমিশনার বীরাক্কোদি উল্লেখ করেন যে শ্রীলঙ্কায় আগামী ১৪ নভেম্বর ২০২৪-এ অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের পর শ্রীলঙ্কা পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শের তারিখ প্রস্তাব করবে।

 

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের অব্যবহৃত সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে উভয়পক্ষ শিগগিরই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়ই দুই দেশের মধ্যে মুলতবি থাকা চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা করেন এবং উপকূলীয় জাহাজ চলাচল, দ্বৈত কর পরিহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহায়তা বিষয়ক চুক্তি চূড়ান্ত করার গুরুত্বের ওপর জোর দেন।

উভয়পক্ষ সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেয়।