NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ব্যালন ডি’অর নিয়ে রিয়ালের অভিযোগের জবাব আয়োজকের


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৮:১০ এএম

ব্যালন ডি’অর নিয়ে রিয়ালের অভিযোগের জবাব আয়োজকের

এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়ুস জুনিয়র জিতবে, এমনই গুঞ্জন ছিল এক মাস ধরে। মার্কাসহ ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যম এমনটিই জানিয়েছিল। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিরও বিশ্বাস ছিল তার শিষ্যই জিততে যাচ্ছেন ব্যালন ডি’অর।

তবে গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে রদ্রির নাম ঘোষণা করার আগে সব কিছু বদলে যায়।

কয়েক ঘণ্টা আগে ফাঁস হয়ে যায়, ভিনি নন, ব্যালন ডি’অরের রাতটা রদ্রিগোর হতে যাচ্ছে। জানাজানি হওয়ার পরেই তাই নিজেদের ফ্লাইট বাতিল করে রিয়াল। অথচ ৫০ জনের একটা টিম প্যারিসের থিয়েটার দু শাতেলেতে উপস্থিত থাকবে বলে বিমান ভাড়া করা করেছিল রিয়াল।

 

আনুষ্ঠানিক ঘোষণায় রদ্রির নাম জানার পরেই অনেকে বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন ভিনিসিয়ুস।

আয়োজকদের দিকে সরাসরি আঙুল তুলেছে রিয়ালও। তারা এক বিবৃতিতে লিখেছে, ‘পুরস্কার দেওয়ার যে মানদণ্ড, তার ওপর ভিত্তি করে বিজয়ী হিসেবে যদি ভিনিসিয়ুসকে বেছে না নেওয়া হয়, তাহলে একই মানদণ্ড বিচারে কারভাহালকে বিজয়ী করা উচিত।’

 

ভিনির ব্যালন ডি’অর না পাওয়ার বিষয়ে আয়োজক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া একটা কারণের কথা উল্লেখ করেছেন। তিনি মনে করেছেন সেরা পাঁচে রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় থাকায় পয়েন্টের ব্যবধান হতে পারে।

গার্সিয়া বলেছেন, ‘গাণিতিকভাবে তারা ভিনির কাছ থেকে কিছু পয়েন্ট নিয়েছে। এটিও রিয়ালের তিন বা চারজন খেলোয়াড় বিশ্বের সেরাদের মধ্যে স্থান পেয়েছে এবং জুরিরা তাদের ভোট রিয়ালের খেলোয়াড়দে মধ্যে ভাগ করে দিয়েছে, এতে লাভ হয়েছে রদ্রির।’

 

আর নাম ফাঁস হওয়ার বিষয়ে সাময়িকীটি বলেছে, ‘পুরস্কারটি কে জিতবে, তা কোনো খেলোয়াড় কিংবা ক্লাব আগেভাগে জানতে পারে না।’