NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইউরোপে ১ বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৫:২০ পিএম

ইউরোপে ১ বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ

ইউরোপে এক বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ পর্যন্ত। এমন পরিস্থিতিতে এক-তৃতীয়াংশের বেশি ইউরোপীয় তাদের আবাসন ব্যয় মেটাতে পারছেন না। আবাসন খরচ বাড়ার নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপীয়দের জীবনযাত্রাতেও।

আরই/এমএএক্স ইউরোপের এক জরিপের বরাতে ইউরো নিউজ জানিয়েছে, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যস্ফীতি। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। এর মধ্যেই ইউরোপে আবাসন খরচ বেড়েছে। এমনকি, বর্তমানে প্রতি ১০ জনের একজন ইউরোপিয়ান খাদ্য ও মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন।

 

ইউরোপীয়দের এক-তৃতীয়াংশের বেশি বা ৩৭ শতাংশ জানিয়েছেন, আবাসন ব্যয় জোগাড় করতে পারলেও বেশ কঠিন সময় পার করছেন তারা। আর প্রায় এক-পঞ্চমাংশ বা ১৯ শতাংশ মানুষ মনে করেন, খরচ মেটাতে রীতিমতো তাদের সংগ্রাম করতে হচ্ছে।

ইউরোপীয়রা বলছেন, তাদের আয়ের ৩৮ শতাংশ অর্থ খরচ হয় আবাসনে। এরমধ্যে সর্বোচ্চ ৪৩ শতাংশ খরচ করতে হয় স্লোভেনিয়াবাসীকে। আর ৪২ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে পর্তুগাল।

 

জরিপে ৮০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, ক্রমবর্ধমান আবাসন খরচ মেটাতে তারা খরচ কমাতে শুরু করেছেন। বিনোদন ও শৌখিন কেনাকাটা বাদ দিয়েছেন ৪০ শতাংশ মানুষ। এ ছাড়া, ১৬ শতাংশ পরিবার খাবারের খরচ কমিয়েছেন।

 

সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রায় অর্ধেক বা ৪৮ শতাংশ ইউরোপীয়র ধারণা, আগামী ১ বছরে আবাসন ব্যয় আরো বাড়তে পারে। এমন পরিস্থিতিতে, জীবনযাপনে আরো পরিবর্তন আনার কথা ভাবছেন ইউরোপীয়রা।

সূত্র: রয়টার্স