NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ম্যাচ হেরেও প্রাপ্তি দেখছেন সোহান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

>
ম্যাচ হেরেও প্রাপ্তি দেখছেন সোহান

একের পর এক প্রতিপক্ষ বদলাচ্ছে, তবে টি-টোয়েন্টিতে সাফল্য মিলছে না বাংলাদেশ দলের। জিম্বাবুয়ে সফরে মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হলো নুরুল হাসান সোহানকে। নতুন মোড়কে নতুন শুরুর প্রত্যয় নিয়ে মাঠে নামল টাইগাররা, তবে লাভের লাভ হলো না কিছুই। আবার সঙ্গী সেই পরাজয়। চেনা প্রতিপক্ষ, তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের সঙ্গে এই হার যেন হারের থেকে বেশি কিছু বাংলাদেশের দলের কাছে।

আগে ব্যাট করে সিকান্দার রাজার ২৬ বলে ঝড়ো ৬৫ রানের কল্যাণে স্কোর বোর্ডে ২০৫ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১৮৮ রানে থামে সফরকারীদের ইনিংস। ১৭ রানে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সোহান জানালেন, ১৫ রান বেশি হয়ে গেছে। তবে এই হারেও প্রাপ্তি দেখছেন তিনি। সেই প্রাপ্তি নিয়েই রোববার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

সোহান বলছিলেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে। ডেথ ওভারে, শেষ ৫-৬ ওভারে ভালো জায়গায় বল করতে পারিনি। তারা অনেক ভালো ব্যাট করেছে। এমন কিছু জায়গা আছে যেসব জায়গায় উন্নতি করে আগামী ম্যাচে মাঠে নামতে পারি। এই ম্যাচেও অনেক ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিকগুলো নিব। পরের ম্যাচে উন্নতি হবে ইনশাআল্লাহ।’

এদিন বোলাররা দুইহাতে রান বিলিয়েছেন। মুস্তাফিজ ৪ ওভারে খরচ করেছেন ৫০ রান, শরিফুল ৪৫ আর তাসকিন দিয়েছেন ৪২ রান। তিন পেসার ১২ ওভারে দিয়েছেন ১৩৭ রান। তবে বোলিংই কি হারের বড় কারণ? 

সোহানের জবাব, ‘আসলে কোনো কারণ দেখতে চাচ্ছি না। ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন- সব আমরাই। যেটাই করি আমাদেরই ভালো করতে হবে।’

সঙ্গে যোগ করেন সোহান, ‘ফিল্ডিং ঠিক আছে। সবাই খুব চেষ্টা করেছি। ফিফটি-ফিফটি কিছু সুযোগ ছিল যেগুলো কাজে লাগাতে পারতাম। তবে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ২০০ রান তাড়া করা অনেক বড় ব্যাপার। উইকেট ভালো ছিল, আশা ছিল তাড়া করতে পারব। উইকেট ভালো ছিল। আমরা আরও ১৫ রান কম দিলে ভিন্নরকম দৃশ্য হত।’