NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বর থেকে ক্যাম্পেইন শুরু: রিজওয়ানা হাসান


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ০৮:০১ এএম

শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিসেম্বর থেকে ক্যাম্পেইন শুরু: রিজওয়ানা হাসান

শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ডিসেম্বর মাস থেকে ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সৈয়দা রিজওয়ানা হাসান।

সংশ্লিষ্ট আইন সংশোধন করে পুলিশকে জরিমানা করার ক্ষমতা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, দূষণকারীদের জরিমানা করা হবে, যা ব্যাংকে জমা করতে হবে। এতে ড্রাইভাররা হর্ন বাজানো কমাবে।

 

পরিবেশ উপদেষ্টা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঢাকার বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে পুরাতন মোটরযান অপসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, মোটরযান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকায় পুরোনো মোটরযান নিষিদ্ধ করতে ছয় মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে মোটরযান মালিকরা পরিবেশবান্ধব মোটরযানে রূপান্তরের পদক্ষেপ নেবেন।

 

তিনি বলেন, পুরোনো মোটরযান অপসারণের ফলে ঢাকার বায়ু মানের উন্নতি হবে, যা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে।

 

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে ঢাকায় শ্বাস নেওয়ার মতো বাতাস থাকবে না। সরকার এমনভাবে কাজ করবে যেন দূষণ কমে এবং জনদুর্ভোগ না হয়। সিসাজনিত দূষণ নিয়েও কাজ করা হবে।