NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ সৃষ্টি করবে : পরিবেশ উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০২:১২ পিএম

দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ সৃষ্টি করবে : পরিবেশ উপদেষ্টা

বায়ু, শব্দ, প্লাস্টিক ও নদী দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘জনগণের জন্য একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। সাক্ষাতকালে তারা বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় চলমান উদ্যোগ ও সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

 


 

এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণ বিশেষ করে নদী রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নদীগুলো জীববৈচিত্র্যের মূলভিত্তি এবং যেকোনো টেকসই পরিচ্ছন্নতার উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি পলিথিন ব্যাগ নিষিদ্ধের বর্তমান বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে বলেন, উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনে ব্যবস্থাপনা পরিকল্পনাও হালনাগাদ করা হতে পারে।

 

রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করার জন্য নেদারল্যান্ডসের প্রস্তুতির কথা জানান।


 

সাক্ষাতকালে উভয় পক্ষ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে সহযোগিতার শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।