NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ২৪, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

সালাহর কীর্তিতে কয়েক ঘণ্টার ব্যবধানে শীর্ষে ফিরল লিভারপুল


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০২:৪৩ পিএম

সালাহর কীর্তিতে কয়েক ঘণ্টার ব্যবধানে শীর্ষে ফিরল লিভারপুল

লিভারপুলের হয়ে মাঠে নামলেই হয় রেকর্ড নয়তো কোনো মাইলফলক ছুঁয়ে ফেলেন মোহাম্মদ সালাহ। নিজেকে এমনই এক উচ্চতায় আসীন করেছেন মিশরীয় ফরোয়ার্ড। আজও যেমন তেমন এক কীর্তি গড়েছেন তিনি।

প্রিমিয়ার লিগের ইতিহাসে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার এক কীর্তি গড়েছেন সালাহ।

৩৪ ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করে দুইয়ে এই ফরোয়ার্ড। সবার শীর্ষে আছেন ৩৬ ম্যাচ উভয়টি করা ম্যানচেস্টার এবং ইংল্যান্ডের কিংবদন্তি ওয়েইন রুনি।

 

সালাহর এমন কীর্তির দিনে চেলসির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আরও কিছু কীর্তি গড়েছেন তিনি।

১৬২ গোল নিয়ে এখন টটেনহাম ও ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার জারমেইন ডিফোর সঙ্গে প্রিমিয়ার লিগের ৯ম সর্বোচ্চ গোলদাতা। আর ৫১ মিনিটে কার্টিস জোনসকে দিয়ে জয়সূচক গোল করিয়ে আরেকটি মাইলফলক গড়েছেন। লিগের ইতিহাসে কোনো নির্দিষ্ট ক্লাবের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ গোলে অবদান রেখেছেন। ২৩২ গোলে অবদান রেখেছেন সালাহ।
অন্যদিকে সর্বোচ্চ ২৭৬ গোলে অবদান রেখে শীর্ষে রুনি।

 

চেলসির হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন নিকোলাস জ্যাকসন। শেষ দিকে বেশ কিছু আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি ব্লুজরা। এতে ২-১ গোলের জয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে শীর্ষস্থানও ফিরে পেয়েছে লিভারপুল। ৮ ম্যাচে ২১ পয়েন্ট অল রেডদের।

অন্যদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। লিভারপুল-চেলসির ম্যাচের ২ ঘণ্টা আগে উলভসকে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল সিটি।