NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:০৮ এএম

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। 

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তেল আবিবের উত্তরে সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলা হয়েছে।

হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের কোনো সদস্য ওই বাসভবনে ছিলেন না। ফলে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

 


 

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে। আলজাজিরা জানিয়েছে, হামলার পরপর ঘটনাস্থলে যায় পুলিশ।

 

এ ছাড়া একই সময় তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে।