NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নাটকে অভিষেক মেহজাবীন চৌধুরীর বোন মালাইকার


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৩:৩৩ পিএম

নাটকে অভিষেক মেহজাবীন চৌধুরীর বোন মালাইকার

বড় বোন মেহজাবীন চৌধুরীর পথেই পথচলা শুরু করছেন মালাইকা চৌধুরী। শুরু করছেন নাটকে অভিনয়। প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’-এ অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে দেখা যাবে মালাইকাকে।

এর আগে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ালেও ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয় জগতে পা রাখছেন মেহজাবীনের বোন।

 

নাটকটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এই নাটকের গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর বলে জানিয়েছেন রাজ।


 

পরিচালক রাজ কালের কণ্ঠকে বলেন, ‘নাটকটির নির্মাণকাজ শুরু হয়েছে। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার।

মালাইকাকেই আমার এই গল্পের জন্য পারফেক্ট মনে হয়েছে।’

 

মালাইকা প্রথম অভিনয়ে দর্শকদের মন জয় করতে সক্ষম হবে বলে বিশ্বাস পরিচালকের। চলতি বছরেই ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’য় মুক্তি পাবে নাটকটি।

অভিনয়ে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী।

সহশিল্পী হিসেবে জোভান তাকে দারুণবাবে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন তিনি। মালাইকা বলেন, ‘নাটকটি মুক্তির পর আমি মুখিয়ে থাকবো আমার অভিনয় দেখে দর্শকের প্রতিক্রিয়া জানতে।’