NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ২৬ দরিদ্র দেশ : বিশ্বব্যাংক


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৪, ০২:৫৭ এএম

কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ২৬ দরিদ্র দেশ : বিশ্বব্যাংক

বিশ্বের ২৬টি অতিদরিদ্র দেশ ২০০৬ সালের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হয়েছে বলে জানাচ্ছে বিশ্বব্যাংক। এসব দেশের ঋণের মাত্রা ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রবিবার প্রকাশিত বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই দেশগুলোতে বিশ্বের ৪০ শতাংশ দরিদ্র মানুষ বসবাস করে।

সশস্ত্র সংঘাত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দেশগুলোতে ঝুঁকি বাড়ছে।ন অস্থিতিশীলতার কারণে বেশির ভাগ দেশে বিদেশি বিনিয়োগ নেই। আর প্রাকৃতিক দুর্যোগের ফলে বছরে ২ শতাংশ করে জিডিপির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে।

 

বিশ্বব্যাংক আরো বলেছে, কভিড-১৯ মহামারির আগে এই দেশগুলো যে অবস্থায় ছিল, তার চেয়েও এখন আরো দরিদ্র হয়ে পড়েছে।

অথচ বাকি বিশ্বের অর্থনীতি অনেকটাই পুনরুদ্ধার হয়েছে।

 

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে এই দেশগুলোকে সাহায্য করতে এক হাজার কোটি ডলারের বেশি সংগ্রহ করার পরিকল্পনা করছে বিশ্বব্যাংক।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর বেশির ভাগ সাব-সাহারান আফ্রিকায় অবস্থিত। তবে তালিকায় আফগানিস্তান ও ইয়েমেনও রয়েছে।

বিশ্বব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কর সংগ্রহ বাড়ানো ও সরকারি ব্যয় দক্ষতার উন্নতির পরামর্শ দিয়েছে।