NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পাকিস্তানের বিপক্ষে জয়কে সেরা তিনের মধ্যে রাখছেন ওলি পোপ


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৩:৪২ পিএম

পাকিস্তানের বিপক্ষে জয়কে সেরা তিনের মধ্যে রাখছেন ওলি পোপ

২০২১ সালে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন বেন স্টোকস (অধিনায়ক হিসেবে এবং ব্রেন্ডন ম্যাককালাম (কোচ হিসেবে)। বাজবল জামানার (ম্যাককালাম কোচ হয়ে আসার পর) পর থেকে ইংল্যান্ড যেসব টেস্ট জিতেছে তার মধ্যে পাকিস্তানের বিপক্ষে জয়কে সেরা তিনের মধ্যে রাখছেন অধিনায়ক ওলি পোপ। 

মুলতানে পাকিস্তানকে ইনিংস ও ৪৭ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে ওলি পোপ বলেছেন, ‘অবশ্যই এটি আমাদের জন্য বিশেষ এক জয়। আমি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে (২০২২) এবং এই বছরের জানুযারিতে ভারতের বিপক্ষে হায়দরাবাদে আমাদের জয়ের পাশাপাশি এটিকে সেরা তিনের মধ্যে রাখব।

 

পাকিস্তান প্রথম ইনিংসে ৫৫৬ রান তুললেও ইংল্যান্ডের ৮২৩ রানের নিচে চাপা পড়ে অসহায় আত্মসমর্পণ করেছে ম্যাচের পঞ্চম দিনের সকালে। দ্বিতীয় ইনিংসে শান মাসুদের দল অলআউট হয়েছে ২২০ রানে। এতেই শেষ দিনের আড়াই সেশন বাকি থাকতেই পাকিস্তান ইনিংস ও ৪৭ রানে হেরেছে মুলতান টেস্ট।