NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ব্র্যাকের গবেষণা : বিদেশফেরত বেশির ভাগ প্রবাসী মানসিক যন্ত্রণায় ভুগছেন


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ০২:৫৯ পিএম

ব্র্যাকের গবেষণা : বিদেশফেরত বেশির ভাগ প্রবাসী মানসিক যন্ত্রণায় ভুগছেন

বিদেশফেরত বেশির ভাগ প্রবাসী মানসিক যন্ত্রণায় ভুগছেন। বিশেষ করে যারা ব্যর্থ হয়ে বা অনেক দিন পর দেশে ফেরেন তাদের এই যন্ত্রণা বেশি হয়ে থাকে। ‘অভিবাসী ও বিদেশফেরত অভিবাসীদের মনোসামাজিক সংকট’ নিয়ে করা ব্র্যাকের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ বুধবার (৯ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

 

গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা বিদেশফেরতদের সঙ্গে কথা বলে দেখেছি একাকিত্ব, শারীরিক ও মানসিক নিপীড়ন, চাকরি হারানো, ঠিকমতো বেতন না পাওয়াসহ সুনির্দিষ্ট কতগুলো কারণে অভিবাসীরা মানসিক সংকটে পড়েন। কিন্তু বাংলাদেশের অন্য সবার মতো প্রবাসীরাও মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেন না। তবে আমরা দেখেছি যারা কাউন্সেলিং সেবা নিয়েছেন বা পেয়েছেন তারা দ্রুত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। বিশেষত নারীরা পুরুষদের চেয়েও দ্রুত সুস্থ হয়েছেন।

 


 

তিনি আরো বলেন, ‘অভিবাসী শ্রমিকদের মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ক অ্যাডভোকেসি গন্তব্য দেশ থেকেই শুরু করতে হবে। পাশাপাশি সরকারের পুনরেকত্রীকরণ নীতিতে ফেরত আসা অভিবাসী শ্রমিক এবং পাচার হওয়া ব্যক্তিদের জন্য মনোসামাজিক সহায়তা সেবাকে অন্তর্ভুক্ত করার ওপরেও আমাদের জোর দিতে হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান বলেন, ‘মানসিক স্বাস্থ্য যে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। সরকার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।

বিদেশফেরতদের জন্য পুনরেকত্রীকরণ নীতির খসড়ায় বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কাজ করব।’

 


 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের পরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম বলেন, ‘বিদেশফেরতদের দৃশ্যমান সহায়তা করা আমাদের লক্ষ্য। বিদেশ থেকে ফেরত আসার পর আমরা যেমন তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা বুঝতে পারছি তেমনি বিদেশগামী কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি জানাতে হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফরমের সহযোগী পরিচালক শরিফুল হাসান, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) প্রগ্রাম ম্যানেজার নাজিয়া হায়দার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল প্রগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান।