NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দুর্গাপূজায় ছুটি বৃদ্ধির কারণ জানালেন মাহফুজ আলম


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০১:৩৫ এএম

দুর্গাপূজায় ছুটি বৃদ্ধির কারণ জানালেন মাহফুজ আলম

আগামীকাল বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের। এ উপলক্ষে এবার টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে ছুটি বৃদ্ধি করার চিন্তা করেছে সরকার।

 

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

মাহফুজ সাংবাদিকদের বলেন, ‘পূজার ছুটি এক দিন বাড়ানো হবে।

বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।’

 

তিনি আরো বলেন, অনেক দিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদ্‌যাপন করেন।

এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার আমরা একদিন ছুটি বাড়িয়ে দেবো। যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদ্‌যাপনের জন্য।

 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রবিবার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

 

মাহফুজ বলেন, ‘দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।’

এদিকে টানা ১১ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল-কলেজে টানা ৯ দিন ছুটি থাকবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। সব মিলিয়ে ১১ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ।