NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০৯:২৮ এএম

সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির  ফলে ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে দ্রুত জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ রবিবার এক বিবৃতিতে জি এম কাদের এ আহ্বান জানান। 

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান দেশের উত্তর-মধ্যাঞ্চলের বন্যায় অন্তত পাঁচজন নিহতের ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 


 

বন্যা উপদ্রুত অঞ্চলে জরুরি সহায়তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এই অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি জীবনযাপন করছে। তাদের মাঝে খাবার, ওষুধ ও শিশুখাদ্যের অভাবে হাহাকার উঠেছে। দ্রুততার মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে হবে।

বন্যার্তদের বাঁচাতে হবে।

 


 

অপর এক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না। বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে হবে।