NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দেশে ফিরেছেন জামায়াতের ইউরোপের মুখপাত্র


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০৫:১৩ পিএম

দেশে ফিরেছেন জামায়াতের ইউরোপের মুখপাত্র

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা দেশে ফিরেছেন। রবিবার (৬ অক্টোবর) সকালে দেশে ফিরে আসায় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের কেন্দ্রীয় নেতারা।

বিমানবন্দরের শুভেচ্ছাবিনিময় শেষে আবু বকর মোল্লা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান।


 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহা. সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মাদ কামাল হোসাইন, মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী অফিস সম্পাদক আবদুস সাত্তার সুমন।