NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৬:১৯ এএম

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই ও আগস্ট মাসে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে নিহতদের প্রাথমিক তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকলে, সেটি সংশোধনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে নিহতদের স্বজনদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

 

এ ছাড়া নিহতদের মধ্যে কারো নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়ে না থাকলে তার আইনগত ওয়ারিশ বা প্রতিনিধিকে নিজ জেলার সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

জানা যায়, গত জুলাই ও অগাস্ট মাসে গণআন্দোলন চলাকালে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে নিহতদের প্রকৃত সংখ্যা বের করার জন্য তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ওই তালিকায় এখন পর্যন্ত ৭৩৫ জন নিহতের তথ্য দেখা যাচ্ছে।

 

তবে এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরমের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি জানিয়েছে, আন্দোলনে প্রায় ১৫৮১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তবে আহত-নিহতদের এই তথ্য আরো যাচাই-বাছাই করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরমের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি।