NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক প্রকাশ


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১২:৩৪ এএম

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক প্রকাশ

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। রাজনীতির পাশাপাশি চিকিৎসক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

একসময় বিটিভিতে তার উপস্থাপিত ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় ছিল। তার মৃত্যুতে বাংলাদেশ একজন স্বনামধন্য চিকিৎসক ও রাজনীতিবিদকে হারাল। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

 

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

প্রবীণ এই রাজনীতিবিদ ২০০১ সালের ১৪ নভেম্বর থেকে ২০০২ সালের ২১ জুন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং কয়েক দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে ‘বিকল্পধারা বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতির দায়িত্ব পালন করেন।