NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয় : ফি দুই লাখ ডলার


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ১১:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয় : ফি দুই লাখ ডলার

দুই লাখ ডলারে (প্রায় আড়াই কোটি টাকা) যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মার্কিন নীতিনির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম ‘স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে’ নিয়োগ করেছেন তিনি।


 

আন্দোলন-বিক্ষোভের মুখে গেল ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে গ্রেপ্তার হন আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও এমপি।

পলাতক আছেন দলটির আরো অনেক নেতা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে ‘ওয়াজেদ ইনকরপোরেশন’।  

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের প্রতিষ্ঠানটি এ চুক্তির আওতায় আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। এতে খরচ হবে দুই লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা আড়াই কোটি টাকার মতো।

 

 

চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ছয় মাস।  

গত ১২ সেপ্টেম্বর এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে এ চুক্তি সই করেছেন সজীব ওয়াজেদ জয়। এর তথ্য এরই মধ্যে প্রকাশ করা হয়েছে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটেও।

 

 

২০০৪ সালে ‘অ্যালকাটেল অ্যান্ড ফা’ নামে এক লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন জয়। আর ২০১৯ সালে ব্লুস্টার স্ট্র্যটেজিসসহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি।