NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

৯৭টি ফিরতি হজ ফ্লাইটে ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফিরেছেন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৩:১৬ এএম

>
৯৭টি ফিরতি হজ ফ্লাইটে ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফিরেছেন

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৯৭টি ফিরতি হজ ফ্লাইটে ৩৫ হাজার ৩৮৯ জন হাজী দেশে ফিরেছেন। 

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৫০টি ও সৌদি এয়ারলাইন্সের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে হাজিরা দেশে ফিরেছেন হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়।

গত ১৪ জুলাই  ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে ৩২ হাজার ৮৫০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

২৯ জুলাই রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় শেষ পর্যায়ে আগত সকল হাজি এখন মদিনায় অবস্থান করছেন। হাজিরা মদিনায় রাসূল (স.) এর রওজা মোবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে নামাজ আদায়, মদিনায় ৮ দিন অবস্থান এবং মসজিদে নববীতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন।