NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৫, ০১:০২ এএম

ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। ওই প্রজ্ঞাপনে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য সাজা স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আইন বিচার ও বিচার বিভাগের মতামতের ভিত্তিতে আইনে প্রদত্ত ক্ষমতাবলে মহানগর স্পেশাল জজ আদালতের বিশেষ মামলা নং ৩৪১/২০২২ (কাফরুল থানার মামলা নং ৫২, ২৬. ৯. ২০০৭) তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল করার শর্তে এক বছরের জন্য স্থগিত করা হলো।


 

গত বছরের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে আদালত তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এ ছাড়া তারেক রহমানকে তিন কোটি টাকা ও জোবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।