NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

গুলিবিদ্ধ হওয়া বিষয়ে হাসপাতাল থেকে বার্তা দিলেন গোবিন্দ


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৪:৪৩ পিএম

গুলিবিদ্ধ হওয়া বিষয়ে হাসপাতাল থেকে বার্তা দিলেন গোবিন্দ

সকালেই খবরটা পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন বলিউড তারকা গোবিন্দ। দুপুর নাগাদ জানা যায় নিজের রিভলভারের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে এখন আশঙ্কামুক্ত তিনি।

 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) সাতসকালে শুটিংয়ে বের হওয়ার সময় নিজের রিভলভার পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বের হয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 


 

মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দ। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে একটি অডিওবার্তা দিয়েছেন এই তারকা।অভিনেতা বলেন, ‘আমি গোবিন্দ। ভক্তদের আশীর্বাদ, ভগবান ও অভিভাবকদের আশীর্বাদে একটু ভালো আছি।

আমার পায়ে গুলি লেগেছে। তবে এখন ভালো আছি। গুলি বের করা হয়েছে। ডাক্তার আগারওয়ালের কাছে আমি কৃতজ্ঞ। যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই।

 

হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

প্রসঙ্গত, এদিন সকালেই দুর্ঘটনার খবর সামনে আনেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা। তিনি জানান, ভোরে কলকাতায় আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন গোবিন্দ। সে সময় তার লাইসেন্স থাকা রিভলভারটি খাপে ঢোকাতে গিয়ে, হাত থেকে পড়ে যায়। রিভলভারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তার পায়ের হাঁটুতে লাগে।