NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এশিয়ান যুব আর্চারির ফাইনালে আলিফ


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৭ পিএম

এশিয়ান যুব আর্চারির ফাইনালে আলিফ

এশিয়ান যুব আর্চারিতে অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে ছেলেদের এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। চাইনিজ তাইপেতে রবিবার সেমিফাইনালে ইরানের প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ হোসেন গোলশানিকে বলতে গেলে উড়িয়েই দিয়েছেন ২০২১ সালে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া এই আর্চার। জিতেছেন ৭-১ সেট ব্যবধানে। এর আগে কোয়ার্টার ফাইনালে তাইপের লিউ তাইয়েনকে ৬-২ সেটে হারান আলিফ।

আগামী ১ অক্টোবর সোনার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন তাইপের হুয়াং লি-চেংয়ের।

 

এককে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন প্যারিস অলিম্পিকে খেলা সাগর ইসলাম। তাইপের হুয়াং লি-চেংয়ের কাছে হারেন ৬-২ সেট ব্যবধানে। প্রথম রাউন্ডেই বিদায় নেন মোহাম্মদ রাকিবও।

মেয়েদের ইভেন্টে জাতীয় দলের আর্চার সীমা আক্তার বিদায় ভারতের আর্চার ভাগোরা ভার্গীশকুমারের কাছে ৬-০ সেটে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন। 

 

মেয়েদের কম্পাউন্ডে সেমিফাইনালে ভারতের কাউর অভনীতের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইয়েও পুষ্পিতা জামান হারেন তাইপের কৌ ইয়েনিউর কাছে। অনূর্ধ্ব-২১ ছেলেদের কম্পাউন্ডে শেষ ষোলোতে ভিয়েতনামের ট্রান জওয়ানের কাছে টাইব্রেকারে হেরেছেন শাহরিয়ার রহমান। শুরুতে দুজনের স্কোর ছিল সমান ১৩৯ করে।