NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

সিরিয়ায় পৃথক মার্কিন হামলায় ৩৭ জঙ্গি নিহত


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৯ পিএম

সিরিয়ায় পৃথক মার্কিন হামলায় ৩৭ জঙ্গি নিহত

মার্কিন বাহিনী সিরিয়ায় দুটি পৃথক হামলা চালিয়েছে। এতে ৩৭ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে, যাদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সহযোগী হুররাস আল-দিনের সদস্যরা রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রবিবার এই তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর সিরিয়ার উত্তর-পশ্চিমে এক হামলায় ৯ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়।

তাদের মধ্যে ছিলেন হুররাস আল-দিনের একজন শীর্ষ নেতা, যার নাম মারওয়ান বাসাম আবদ-আল-রউফ।

 

বাহিনীর বিবৃতি থেকে আরো জানা যায়, এর আগে ১৬ সেপ্টেম্বর মধ্য সিরিয়ায় আরেকটি হামলায় আইএসের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানা হয়। এতে অন্তত ২৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে চার শীর্ষ নেতা ছিলেন।

তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

 

মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৯০০ সেনা সিরিয়ায় রয়েছে, যারা আন্তর্জাতিক জোটের অংশ। এই জোট ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন আইএস ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করেছিল।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, ‘আইএস ও আল-কায়েদার সহযোগী হুররাস আল-দিনের নেতৃত্ব ও সদস্যদের বিরুদ্ধে এই হামলাগুলো সন্ত্রাসী সংগঠনগুলোর চিরস্থায়ী পরাজয়ের প্রতি সেন্টকমের অঙ্গীকার ও আঞ্চলিক স্থিতিশীলতায় আমাদের সমর্থন প্রদর্শন করে।

 

এদিকে ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরাক ও সিরিয়াতে আইএসবিরোধী জোট বাহিনী বহুবার ড্রোন ও রকেট হামলার শিকার হয়েছে। এর প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনীও সেখানে পাল্টাহামলা চালিয়েছে। গত আগস্ট মাসে মার্কিন বাহিনী সিরিয়ায় আরেকটি হামলায় হুররাস আল-দিনের নেতা আবু আবদুল রহমান আল-মাক্কিকে হত্যা করে।